সংবাদ

প্রশাসনিক কাঠামো ও আমলাতন্ত্র রাতারাতি পরিবর্তন সম্ভব নয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

প্রশাসনিক কাঠামো ও আমলাতন্ত্র রাতারাতি পরিবর্তন সম্ভব নয়

বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় রেখে সরকারকে কাজ করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামো ও আমলাতন্ত্র এক দিনে পরিবর্তন করা সম্ভব নয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
​সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর সরকার যে দায়িত্ব পেয়েছে, তা দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়। রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমান আমলাতন্ত্রকে নিয়েই কাজ করতে হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলার কথা তুলে ধরে তিনি বলেন, "আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠভাবে। এটা কোনো কিছু না। কিন্তু এটা মাথায় রাখবেন যে, এটা কোনো স্বাভাবিক সময়ে আমরা সরকারের দায়িত্বে আসিনি।"
​একই সংবাদ সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
গত ছয় মাসে সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমকে নির্দিষ্ট কোনো সংবাদ প্রকাশের জন্য বাধ্য করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, "আপনারা যখনই নিউজ করবেন, অবশ্যই আপনাদের নিউজ আপনারা করবেন। আমরা আপনাদের নিউজ ডিকটেট বা কমেন্ট করার পজিশনে নেই।"
দায়িত্ব নেওয়ার পর থেকেই কাউকে নিয়ন্ত্রণ না করা বা কারও মুখ বন্ধ না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, "আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ। আপনারা আছেন বলেই আমরা এখানে আছি, আমরা আছি বলেই আপনারা আছেন। আমরা সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যাব।"
​বিটিভিসহ রাষ্ট্রীয় গণমাধ্যমের চিরাচরিত মানসিকতা পরিবর্তনের বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান বলেন, দায়িত্বশীলদের সঙ্গে আলোচনার সময় তিনি ও প্রতিমন্ত্রী প্রথমেই তাদের ছবি যতটা সম্ভব কম দেখানোর অনুরোধ করেছিলেন। তবে দীর্ঘদিনের অভ্যাসের কারণে সেই পরিবর্তন আসতে কিছুটা সময় লাগছে।
​বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট বাতিল এবং বাধার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, কোনো আয়োজন বাতিল হওয়া মানেই সরকারের সহযোগিতার অভাব নয়, নিরাপত্তাজনিত কারণেও এমনটি হতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে স্থানীয় আলেম-ওলামাদের বাধার প্রসঙ্গে তিনি জানান, দেশে দীর্ঘ দিন ধরে একটি গোষ্ঠী এসব কর্মকাণ্ড করে আসছে। তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সাংস্কৃতিক সহাবস্থান বজায় থাকবে এবং কেউ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
​এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গত ৫ আগস্টের পর থেকে বর্তমান সরকারের সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে নাটকীয় অগ্রগতি হয়েছে। রাতারাতি সবকিছুর পরিবর্তন সম্ভব না হলেও এই উন্নতি অনেক বড় এবং সরকার সারা দেশে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে গুরুত্ব দিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রশাসনিক কাঠামো ও আমলাতন্ত্র রাতারাতি পরিবর্তন সম্ভব নয়

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত