সংবাদ

দুর্ঘটনায় আহত ও মরদেহ বহনে তারাগঞ্জে ইউএনওর ভ্যান

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

দুর্ঘটনায় আহত ও মরদেহ বহনে তারাগঞ্জে ইউএনওর ভ্যান
ছবি : সংবাদ

রংপুরের তারাগঞ্জে মহাসড়ক ও স্থানীয় সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং নিহতদের মরদেহ বহনের জন্য একটি ভ্যান দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ‘অপ্রত্যাশিত খাত’ থেকে কেনা এই ভ্যানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন ঘনীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তোজাব উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার হাতে ভ্যানটি তুলে দেন। এ সময় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা ও মরদেহ বহনে প্রায়ই যানবাহনের সংকট দেখা দেয়। এই মানবিক সংকট দূর করতে ২৫ হাজার টাকা ব্যয়ে ভ্যানটি কেনার উদ্যোগ নেয় প্রশাসন।

ভ্যান হস্তান্তরের সময় ইউএনও মোনাববর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর দ্রুত পরিবহন নিশ্চিত করা গেলে অনেক সময় অমূল্য প্রাণ বাঁচানো সম্ভব হয়। রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, যা জরুরি মুহূর্তে সাধারণ মানুষের উপকারে আসবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দুর্ঘটনায় আহত ও মরদেহ বহনে তারাগঞ্জে ইউএনওর ভ্যান

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে মহাসড়ক ও স্থানীয় সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং নিহতদের মরদেহ বহনের জন্য একটি ভ্যান দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ‘অপ্রত্যাশিত খাত’ থেকে কেনা এই ভ্যানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন ঘনীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তোজাব উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার হাতে ভ্যানটি তুলে দেন। এ সময় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা ও মরদেহ বহনে প্রায়ই যানবাহনের সংকট দেখা দেয়। এই মানবিক সংকট দূর করতে ২৫ হাজার টাকা ব্যয়ে ভ্যানটি কেনার উদ্যোগ নেয় প্রশাসন।

ভ্যান হস্তান্তরের সময় ইউএনও মোনাববর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর দ্রুত পরিবহন নিশ্চিত করা গেলে অনেক সময় অমূল্য প্রাণ বাঁচানো সম্ভব হয়। রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, যা জরুরি মুহূর্তে সাধারণ মানুষের উপকারে আসবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত