সংবাদ

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মাধবপুর গ্রামের মৃত ক্ষুদিরাম নাথের ছেলে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় বাসিন্দা মুকুল হোসেনের ভাষ্য, সকালে অমরেন্দ্র গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনা তাকে বাঁচাতে এগিয়ে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা বলেন, দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মাধবপুর গ্রামের মৃত ক্ষুদিরাম নাথের ছেলে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় বাসিন্দা মুকুল হোসেনের ভাষ্য, সকালে অমরেন্দ্র গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনা তাকে বাঁচাতে এগিয়ে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা বলেন, দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত