মাঝ আকাশে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড়োজাহাজ থেকে মরদেহ নামানোর অনুমতি না পাওয়ায় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বিজি-১৩৬ ফ্লাইটের অন্য যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার পথে বুধবার সকালে বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে পাইলট ফ্লাইটটি নিকটস্থ ওমানের মাসকাট বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের পর ওই যাত্রীর মৃত্যু হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, ওমানের স্থানীয় আইন ও বিধি অনুযায়ী উড়োজাহাজ থেকে মরদেহ নামাতে হলে রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হয়। আইনি জটিলতায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো সেই অনুমতি মেলেনি। ফলে মরদেহটি এখনো উড়োজাহাজের ভেতরেই রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ নামানোর অনুমতির জন্য ওমান পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহটি নামানো হবে। এরপরই ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজি-১৩৬ ফ্লাইটটি বুধবার বেলা ১১টায় জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি। অনির্ধারিত এই যাত্রাবিরতির কারণে ফ্লাইটে থাকা যাত্রীরা দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
\

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন