সংবাদ

৬ মাসে সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

৬ মাসে সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের গত ছয় মাসের দায়িত্ব পালনে এমন কোনো অপরাধী নেই, যাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। প্রতিটি অপরাধ সংঘটিত হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় এনেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, “সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর পরিস্থিতি পেয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল তখন তলানিতে ছিল। গত ছয় মাসে পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনা হয়েছে। এখন তারা পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। রামিসা হত্যাসহ সব চাঞ্চল্যকর মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করাই এর বড় প্রমাণ।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আমরা পুলিশকে একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করার চেষ্টা করছি। অন্যান্য বাহিনীর আইনি কাঠামোতেও সংস্কার আনা হচ্ছে যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।” তিনি আরও যোগ করেন, সরকার ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে অটল রয়েছে।

জনগণের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্তত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।”

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সারাবিশ্বে বর্তমানে যে অস্থিরতা ও যুদ্ধবিগ্রহ চলছে, তা থেকে মুক্তির একমাত্র পথ মহানবীর সাম্য ও ন্যায়ের আদর্শ অনুসরণ করা। রাষ্ট্রীয় জীবনে এই আদর্শ প্রতিফলিত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

৬ মাসে সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত