যশোরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। সপ্তাহের তিন দিন এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, যাত্রীদের চাহিদা ও সময়সাশ্রয়ী ভ্রমণের বিষয়টি বিবেচনা করে ঢাকা-যশোর রুটে পুনরায় ডানা মেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতি সপ্তাহের শনিবার, বুধবার ও বৃহস্পতিবার দুটি করে মোট ছয়টি ফ্লাইট চলবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিনের প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি যশোর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
দিনের দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ভাড়ার বিষয়ে ইউএস-বাংলা জানিয়েছে, ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা এবং উভয়মুখী (রিটার্ন) ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। ভাড়ার এই তালিকায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমেই ডানা মেলেছিল ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে অভ্যন্তরীণ সব গুরুত্বপূর্ণ রুটে তাদের নিয়মিত পদচারণা রয়েছে। টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য সংস্থার হটলাইন ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
/

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন