রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক কাদের গনি চৌধুরী। তিনি বর্তমান এমডি সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বর্জন করতে হবে। নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন।
কাদের গনি চৌধুরী বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও যুক্ত আছেন। দীর্ঘ সময় ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত।
বাসসের বিদায়ী এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ ২০২৬ সালের এপ্রিল মাসে এ পদে যোগদান করেছিলেন। তার স্থলাভিষিক্ত হয়ে এখন নতুন দায়িত্ব পালন করবেন কাদের গনি চৌধুরী।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন