সংবাদ

অপতথ্য রোধে নতুন আইনের প্রস্তাব বিশেষজ্ঞদের

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

অপতথ্য রোধে নতুন আইনের প্রস্তাব বিশেষজ্ঞদের
ছবি : সংবাদ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে গতকাল ঢাকার দ্য ডেইলি স্টার সেন্টারে দিনব্যাপী তথ্য অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিকার ফোরাম আয়োজিত এই সম্মেলনে বক্তারা অপতথ্যের বিস্তার রোধ, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং তথ্য কমিশন পুনর্গঠনের ওপর জোর দেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবনে সঞ্চালনা করেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সচিব মো. শাহ আলম, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ড. কে. এম. মামুন উজ্জামান, ইইউ ডেলিগেশনের কামিলা পার্তিকা, সিভিক এনগেজমেন্ট ফান্ডের পরিচালক ড. আদি ওয়াকার এবং টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এই পর্বে অতিথিরা ‘বাংলাদেশ তথ্য অধিকার জরিপ প্রতিবেদন ২০২৬’ বইটি উন্মোচন করেন।

প্লেনারি সেশনে ‘বাংলাদেশ তথ্য অধিকার জরিপ ২০২৬: ফলাফল ও করণীয়’ শীর্ষক আলোচনায় মূল বক্তা ছিলেন জরিপের প্রধান গবেষক ড. অনন্য রায়হান। আলোচক ছিলেন টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। সঞ্চালনা করেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

সম্মেলনে পৃথক তিনটি মতবিনিময় সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনের বিষয় ছিল ‘তথ্য অধিকার আইন সংশোধনের প্রয়োজনীয়তা’। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, ব্যারিস্টার সারা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের হামিদুল ইসলাম হিল্লোল।

দ্বিতীয় মতবিনিময় সেশনের বিষয় ছিল ‘ই-গভর্নেন্স ও স্ব-প্রণোদিত তথ্য প্রকাশের গুরুত্ব’। ড. অনন্য রায়হানের সঞ্চালনায় এই সেশনে আলোচনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিন, ড. ইফতেখারুজ্জামান, সিভিক এনগেজমেন্টের ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কোনিগ এবং এএইচএম বজলুর রহমান।

তৃতীয় মতবিনিময় সেশনের বিষয় ছিল ‘তথ্য অধিকার আইন: এনজিও কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন’। এই সেশন সঞ্চালনা করেন শাহীন আনাম। আলোচক ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক এ. কে. এম. আজিজুল হক, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন এবং রিইব-এর উপপরিচালক রুহী নাজ।

সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তারা বলেন, ২০২৪ সালের পর তথ্য কমিশন ভেঙে যায়। সার্চ কমিটি গঠিত হলেও এখনো কমিশন গঠন হয়নি। কমিশনে সাড়ে আট শতাধিক অভিযোগ জমা পড়ে আছে। অপতথ্য ও মিথ্যা তথ্য নিয়ন্ত্রণে প্রয়োজনে নতুন আইন তৈরি করা যেতে পারে। বক্তারা আরও উল্লেখ করেন, আজ থেকে ২৫০ বছর আগে সুইডেনে প্রথম তথ্য অধিকার আইন তৈরি হয়।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পাবনার গণমাধ্যমকর্মী এবং দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশব্রতারের সম্পাদক চিত্ত ঘোষ ও রুবিনা আখতার।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অপতথ্য রোধে নতুন আইনের প্রস্তাব বিশেষজ্ঞদের

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত