সংবাদ

গঙ্গাচড়ায় অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম

গঙ্গাচড়ায় অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
ছবি : সংবাদ

রংপুরের গঙ্গাচড়ায় এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

নিহত চালকের নাম মোখলেছুর রহমান (৫৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুল রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মোখলেছুর। রাত ১০টার দিকে কাউয়াফান্দা এলাকার রাস্তায় এক পথচারী একজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রথমে তাকে শনাক্ত করা না গেলেও পরে পুলিশ গিয়ে তার পরিচয় নিশ্চিত করে।

শনিবার (২৯ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত রাতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গঙ্গাচড়ায় অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়ায় এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

নিহত চালকের নাম মোখলেছুর রহমান (৫৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুল রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মোখলেছুর। রাত ১০টার দিকে কাউয়াফান্দা এলাকার রাস্তায় এক পথচারী একজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রথমে তাকে শনাক্ত করা না গেলেও পরে পুলিশ গিয়ে তার পরিচয় নিশ্চিত করে।

শনিবার (২৯ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত রাতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত