সংবাদ

শ্রীমঙ্গলে ধান কাটতে গিয়ে হাড়হিম অভিজ্ঞতা কৃষকদের

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম

শ্রীমঙ্গলে ধান কাটতে গিয়ে হাড়হিম অভিজ্ঞতা কৃষকদের
শ্রীমঙ্গলে ধানখেত থেকে উদ্ধার করা অজগর। ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান কাটার সময় এক হাড়হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দুই কৃষক। ধানখেতে কাজ করার সময় তাদের পায়ের ওপর দিয়ে গড়িয়ে চলে গেল বিশাল এক অজগর। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে খিলগাঁও গ্রামের একটি ধানখেতে ফসল কাটছিলেন দেবেন্দ্র ও সজল নামের দুই কৃষক। হঠাৎ তারা অনুভব করেন, ভারী ও শীতল কিছু একটা তাদের পায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। নিচে তাকাতেই দেখেন, একটি বড়সড় অজগর এঁকেবেঁকে চলে যাচ্ছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে সাপটিকে কোনো আঘাত না করে তারা বিষয়টি দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে পৌঁছান। তারা ধানখেত থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘ধানখেতে কাজ করার সময় সাপটির সঙ্গে কৃষকদের আকস্মিক মুখোমুখি হওয়ার ঘটনা ঘটে। কৃষকরা আতঙ্কিত হলেও সাপটির কোনো ক্ষতি করেননি, এটি প্রশংসনীয়। আমরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে দিয়েছি। বনের সাপ নিরাপদেই বনে ফিরে যাবে।’

শ্রীমঙ্গল বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। সেটিকে সুবিধাজনক সময়ে লোকালয় থেকে দূরে গহীন বনে অবমুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে ধান কাটতে গিয়ে হাড়হিম অভিজ্ঞতা কৃষকদের

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত