সংবাদ

ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি, ফিফার নথি চাইল উয়েফা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:১০ এএম

ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি, ফিফার নথি চাইল উয়েফা
ছবি : সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এ জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ফেডারেল আদালতের কাছে ফিফার বেশ কিছু গোপন নথিপত্র চেয়ে আবেদন করেছে সংস্থাটি।

ফ্লোরিডার আদালতে করা উয়েফার আবেদনে বলা হয়েছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের নতুন একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছে পুরুষ, নারী ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব হস্তান্তরের গোপন পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। উয়েফার অভিযোগ, ফিফা কাউন্সিল বা সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই তিনি কয়েকজন উপদেষ্টা ও বিনিয়োগকারীর সঙ্গে মিলে এই ছক কষেছিলেন।

সুইস দণ্ডবিধির ১৫৮ ধারা অনুযায়ী, ইনফান্তিনো ও তার সহযোগীদের বিরুদ্ধে ‘ফৌজদারি অব্যবস্থাপনা’-এর অভিযোগে মামলা করার কথা ভাবছে উয়েফা। নথিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে ৪২০ কোটি ডলারে ফিফার এই স্বত্ব বিক্রির পরিকল্পনা ছিল। এতে ফিফার পুরো বাণিজ্যিক স্বত্বের বাজারমূল্য ধরা হয়েছিল ২ হাজার কোটি ডলার, যা উয়েফার মতে প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম। কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই এই চুক্তি করার চেষ্টা হয়েছিল বলে দাবি উয়েফার।

তবে এর মধ্যে ফিফার জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। ফিফার টুর্নামেন্টগুলো বয়কট করার যে কড়া হুমকি উয়েফা দিয়েছিল, বৃহস্পতিবার তা ‘সাময়িকভাবে’ স্থগিত করার কথা জানিয়েছে তারা। ফলে আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া শঙ্কা আপাতত কাটল। উয়েফার এই বয়কটের হুমকির মুখেই মূলত স্বত্ব বিক্রির ওই গোপন সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন ইনফান্তিনো।

আরো পড়ূন...

ফিফা সভাপতির বিরুদ্ধে উয়েফার বড় অ্যাকশন 

ইনফান্তিনোকে পদত্যাগের আলটিমেটাম উয়েফা প্রধানের

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি, ফিফার নথি চাইল উয়েফা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত