সংবাদ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দেখুন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দেখুন
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) হালনাগাদ তথ্যে দেখা গেছে, দূষণের তালিকায় ১৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১০২ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮১ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ঢাকার ১০২ স্কোরকে ধরা হয় ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। অর্থাৎ শিশু, বয়োজ্যেষ্ঠ ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই বাতাস ঝুঁকিপূর্ণ।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৬৯। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর (স্কোর ১৬৮)। এছাড়া শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় আরও রয়েছে বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোর।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’। ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে ধরা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দেখুন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) হালনাগাদ তথ্যে দেখা গেছে, দূষণের তালিকায় ১৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১০২ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮১ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ঢাকার ১০২ স্কোরকে ধরা হয় ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। অর্থাৎ শিশু, বয়োজ্যেষ্ঠ ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই বাতাস ঝুঁকিপূর্ণ।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৬৯। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর (স্কোর ১৬৮)। এছাড়া শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় আরও রয়েছে বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোর।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’। ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে ধরা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত