ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজের জেরে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এই অচলাবস্থা শনিবার সকালেও অব্যাহত রয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনে একটি বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টা থেকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারের সুবিধার্থে দুই লেনের এক লেন বন্ধ রাখা হয়। এতে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং জট নারায়ণগঞ্জ ছাড়িয়ে মুন্সিগঞ্জ ও কুমিল্লার চান্দিনা পর্যন্ত পৌঁছে যায়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে গাড়ি দাঁড়িয়ে থাকায় যাত্রীদের দুর্ভোগ এখন চরমে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় জানান, আষাড়িয়ারচর ব্রিজের এক লেন বন্ধ থাকায় ঢাকামুখী গাড়িগুলো পর্যায়ক্রমে চলাচল করছে। এর প্রভাব পড়েছে মহাসড়কের দীর্ঘ এলাকা জুড়ে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, ‘সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজের কারণে এই সাময়িক সমস্যা হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’
\

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন