সংবাদ

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১ বাংলাদেশি, নিখোঁজ ১

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১ বাংলাদেশি, নিখোঁজ ১
নিহত জাকির হোসেন (৩৫)। ছবি : সংবাদ

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে জাকির হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি এবং সাতজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জাকির হোসেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আতকা পাড়া গ্রামের মৃত রতন মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত এই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার মো. আলাল হোসেন রাজু।

নিহত জাকিরের বাড়িতে এখন শুধুই হাহাকার। দেড় বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। চার বছর বয়সী কন্যাসন্তান তায়্যিবাকে নিয়ে সুখের স্বপ্ন বুনছিলেন স্ত্রী রিপা বেগম। কয়েক মাস আগে কাজের দক্ষতায় সুপারভাইজার হিসেবে পদোন্নতিও পেয়েছিলেন জাকির। নিহতের স্ত্রী রিপা বেগম আর্তনাদ করে বলেন, ‘দুর্ঘটনার দিন সকালে ফোনে ৫ মিনিট কথা হয়েছিল। বলেছিল–সবার জন্য দোয়া করো, আমাদের সুদিন ফিরবে। কিন্তু সেই সুদিন আর ফিরল না।’ ৯ মাস আগে বাবা রতন মিয়া মারা যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব ছিল জাকিরের কাঁধে। ঋণের বোঝা আর অবুঝ সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন দিশেহারা এই পরিবার।

মস্কোয় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আমুর গ্যাস কমপ্লেক্সটি চীনের সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত। বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া কয়েকটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ আলাল হোসেন রাজুও তাদের মধ্যে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আহত সাত বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দূতাবাস ২৪ ঘণ্টার হটলাইন (+৭৯১৬২৩২৩০১৫ এবং +৭৯৮৯১১৩৯১৬৯) চালু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১ বাংলাদেশি, নিখোঁজ ১

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত