সংবাদ

ভাগনে খুনের সেই ‘আনোয়ার ডাকাত’ গ্রেপ্তার

প্রতিনিধি, কিশোরগঞ্জ (ভৈরব)
প্রতিনিধি, কিশোরগঞ্জ (ভৈরব)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

ভাগনে খুনের সেই ‘আনোয়ার ডাকাত’ গ্রেপ্তার
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে মামার চুরি হওয়া নৌকার খোঁজ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হওয়া সজ্জাদ মিয়া (২০) হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন ওরফে কাইল্যা ডাকাতকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সজ্জাদ হত্যার প্রায় ১৫ দিন আগে তার মামা স্বপন মিয়ার একটি ডিঙি নৌকা চুরি হয়। ওই চুরির বিষয়ে জানতে চেয়ে গত ৩ আগস্ট রাত ১০টার দিকে লক্ষ্মীপুর এলাকায় ইউসুফ আলী উচ্চবিদ্যালয়ের সামনে আনোয়ার ডাকাতের সঙ্গে সজ্জাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার ক্ষিপ্ত হয়ে সজ্জাদকে ছুরিকাঘাত করেন। সজ্জাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারের অপরাধের খতিয়ান বেশ দীর্ঘ। স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর আগে লক্ষ্মীপুর এলাকার একই পরিবারের তিনজনকে হত্যা করেছিলেন এই আনোয়ার। সেই ট্রিপল মার্ডার মামলায় ১৮ বছর জেল খেটে মাত্র এক বছর আগে তিনি বাড়িতে ফেরেন। এলাকায় ফিরে আবারও মাদক ব্যবসা, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ৩ আগস্ট হত্যাকাণ্ডের পর ৫ আগস্ট নিহতের পরিবার মামলা করে। এরপর থেকেই প্রধান আসামি পলাতক ছিলেন। দীর্ঘ ২২ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার সজ্জাদকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাগনে খুনের সেই ‘আনোয়ার ডাকাত’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত