গ্যাস-বিদ্যুৎ সমস্যায় কারখানা চলছে জেনারেটরে, তেল সংকটের আশঙ্কায় পাম্প মালিকরা - সংবাদ
দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটের মধ্যে ডিজেলের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। বিশেষ করে শিল্পকারখানা ও ব্যক্তিগত পর্যায়ে ডিজেলচালিত জেনারেটরের ব্যবহার বেড়েছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ডিজেলের চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে চাহিদার তুলনায় সরবরাহ সীমিত থাকায় বিভিন্ন অঞ্চলে ডিজেলের 'নীরব ঘাটতি' তৈরি হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের।
গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম, করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এসব কথা জানান।
সেন্ট মার্টিনে আবার রিসোর্ট নির্মাণ - প্রথম আলো
প্রতিবেশ সংকটাপন্ন প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে নতুন করে গড়ে উঠছে অন্তত ১২টি রিসোর্ট–কটেজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এসব রিসোর্ট–কটেজের নির্মাণকাজ শুরু হয় বলে জানিয়েছেন জনপ্রতিনিধি ও দ্বীপের বাসিন্দারা। অথচ এ দ্বীপে সব ধরনের স্থাপনা তৈরি নিষিদ্ধ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের আগে দ্বীপে নতুন করে ৭০টির বেশি রিসোর্ট নির্মাণ করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব রিসোর্টের বিরুদ্ধে মামলা–জরিমানাসহ বিভিন্ন ব্যবস্থা নেয় পরিবেশ অধিদপ্তর। প্রশাসনের পদক্ষেপে তখন নতুন রিসোর্ট–কটেজ নির্মাণ অনেকটাই বন্ধ হয়ে যায়।
পাঁচ মাস আগেই সতর্ক করা হয়েছিল - মানবজমিন
প্রায় ৫ মাস আগে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, হিমবাহ গলে যাওয়ায় ভয়াবহ পরিণতি সামনে। এ শতাব্দীর শুরু থেকে বরফ গলার হার প্রায় দ্বিগুণ হয়েছে। এর ফলে এ অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর আওতায় পড়ে নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ সহ এ অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠী। কিন্তু ওই সতর্কবার্তা কেউ কানে তোলেনি। এমনকি নেপাল সরকারও এ বিষয়ে কি করেছে তা পরিষ্কার নয় এই মুহূর্তে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য কী পদক্ষেপ নেয়া হয়েছে তা-ও পরিষ্কার নয়। এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ৫৪৭ জনের মৃত্যু এবং হাজারের ওপরে মানুষ নিখোঁজ থাকার মাত্র পাঁচ মাস আগেই হিন্দুকুশ-হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের হিমবাহ গলনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল দু’টি গবেষণা প্রতিবেদন।
সরকারের এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনা চ্যালেঞ্জিং ও ত্রুটিপূর্ণ - বণিক বার্তা
ঢাকার অদূরে আশুলিয়ার একটি বড় তৈরি পোশাক কারখানায় ২০২১ সালের দিকে কাজ করতেন প্রায় ১৬ হাজার শ্রমিক। বর্তমানে সে সংখ্যা নেমে এসেছে সাড়ে ১৩ হাজারে। অর্থাৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে কারখানাটিতে কর্মী কমেছে অন্তত আড়াই হাজার।
তবে কর্মী কমলেও কমেনি উৎপাদন। বরং উৎপাদন সক্ষমতা বেড়েছে। একই সংখ্যক শ্রমিক দিয়ে এখন আগের তুলনায় বেশি পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক সিস্টেম এবং বিভিন্ন ধরনের অটোমেশন প্রযুক্তির ব্যবহার। 
ডিসেম্বরের মধ্যে নাশকতার ছক - যুগান্তর
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে নিষ্ক্রিয় দেখা গেলেও ভেতরে-ভেতরে অপতৎপরতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ভারতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণা কেন্দ্র করে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে দেশে বিশৃঙ্খলা ও নাশকতার ছক কষছেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন মাঠপর্যায়ের কর্মীরা। নারায়ণগঞ্জের পলাতক নেতা শামীম ওসমানও ডিসেম্বরে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তার এ-সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে সরকারের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে। 
জ্যেষ্ঠতা, পদোন্নতি পদায়ন, বদলি নিয়ে প্রশাসনিক জটিলতা - সমকাল
জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্ত না হওয়া, পদোন্নতি আটকে থাকা, নিয়োগ ও নিয়মিতকরণে জটিলতা, একাধিক মামলা এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত প্রকৌশলীদের জ্যেষ্ঠতা নির্ধারণ নিয়ে বিরোধের কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অস্থিরতা তৈরি হয়েছে। এতে এলজিইডির প্রশাসনিক কাঠামো জটিল হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে এলজিইডির উন্নয়নকাজে।
সর্বশেষ জেলা নির্বাহী প্রকৌশলীর পদ নিয়ে জটিলতা আরও বেড়েছে। প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণির প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্ত করা যায়নি। এ অবস্থায় একসঙ্গে ২২৫ জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকে ছয় মাসের জন্য জেলা নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও পুরোনো নির্বাহী প্রকৌশলীকে সরিয়ে নতুন পদায়ন করা হচ্ছে। আবার নির্বাহী প্রকৌশলীর পদ পাওয়ার পরও দায়িত্ব বুঝে না পেয়ে উপজেলা প্রকৌশলীর পদেই কাজ করছেন কেউ কেউ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
‘শৃঙ্খলাহীন’ পদোন্নতিতে পুলিশে অস্বস্তি - দেশ রুপান্তর
আলি আকবর খান। ১৫তম বিসিএসের এই কর্মকর্তা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর যোগ দেন পুলিশে। পিএসসির সিরিয়াল ৭। দীর্ঘদিন পুলিশ সুপার পদেই ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে পাননি পদোন্নতি-পদায়ন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ডিআইজি হন। দায়িত্ব পালন করেন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে। অথচ তাকে ডিঙিয়ে একই ব্যাচ ও ১৭তম ব্যাচের একাধিক কর্মকর্তা হয়েছেন অতিরিক্ত আইজিপি। পদোন্নতি না পেয়ে তিনি ক্ষোভ ও অভিমানে চলে যান অবসরে। একই ঘটনা ঘটে ১৫ ব্যাচের দুই নম্বর সিরিয়ালে থাকা মীর্জা আবদুল্লাহেল বাকীর বেলায়ও। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন এসপি পদমর্যাদার কর্মকর্তা। তার সিরিয়ালের আগে ও পরের কর্তাদের পদোন্নতি হলেও তিনি বঞ্চিত হওয়ায় চলে যান অবসরে।
বাড়ি গাড়ি জমিসহ ২০০ কোটির অর্থসম্পদ জব্দ - আজকের পত্রিকা
মাদক কারবারিদের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বলা হচ্ছে, মাদক কারবারের আর্থিক ভিত্তি ধ্বংস করাই এর লক্ষ্য। সংস্থা দুটির অনুসন্ধানে এ পর্যন্ত ৩৩৫ জন মাদক কারবারির অর্থ পাচারের তথ্য উঠে এসেছে। এর মধ্যে ১৭২ জনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে মাদক কারবারের মাধ্যমে অর্জিত বাড়ি, গাড়ি, জমি ও ব্যাংকে থাকা অর্থসহ ২০০ কোটি টাকার বেশি অর্থসম্পদ জব্দ ও ক্রোক করা হয়েছে।
পাঁচ বছরেই মালয়েশিয়া ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ - কালের কন্ঠ
মাত্র পাঁচ বছর পরই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই সময়ের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোর অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে।
উল্লেখ্য, মালয়েশিয়ার আয়তন বাংলাদেশের চেয়ে ২.২ গুণ বড় হলেও বাংলাদেশের জনসংখ্যা মালয়েশিয়ার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। ফলে মালয়েশিয়ার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে অনেক বেশি। কানাডার সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে এসব বলা হয়েছে। আইএমএফের পূর্বাভাসে ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২.৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা উল্লেখ করা হয়েছে।
ঢাকার চার লেকে বিষ - বাংলাদেশ প্রতিদিন
ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেককে ঢাকার ফুসফুস বলা হয়। রাজধানীবাসীর বিনোদনের অনেকটা প্রাণকেন্দ্র এসব লেক। কিন্তু মাত্রাতিরিক্ত দূষণে এ চার লেকের পানি কুচকুচে কালো রং ধারণ করেছে। লেকের সঙ্গে স্যুয়ারেজের অপরিশোধিত বর্জ্যরে সরাসরি সংযোগ থাকায় পানি হয়ে উঠেছে তীব্র দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত।
এসব লেকের পানির সংস্পর্শে এসে পরিচ্ছন্নতা কর্মী ও ব্যবহারকারীরা মারাত্মক চর্মরোগে ভুগছেন। ধানমন্ডি লেকের বিষাক্ত পানিতে মাছ মরে ভেসে উঠছে। জিয়া উদ্যানসংলগ্ন ক্রিসেন্ট লেকে জমছে প্রতিদিন প্রায় ৫০ কেজি ময়লা। বনানী লেকের স্যুয়ারেজের মানববর্জ্যে এর আশপাশে শ্বাস নিতেও কষ্ট হয়। আর গুলশান লেকের তলদেশে জমে থাকা মানুষের বিষ্ঠা রোদ উঠলেই ভাসতে থাকে। শুধু গুলশান-বনানী লেকেই দিনে জমে প্রায় ১৫ টনের মতো ময়লা-আবর্জনা ও মানববর্জ্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন