সংবাদ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ৬২৩

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ৬২৩
ছবি : সংগৃহীত

হিমালয়কন্যা নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ১০০-এর বেশি মানুষ। শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৬১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিতওয়ান ও পূর্ব নাওয়ালপরাসি জেলা। চিতওয়ানে ২৩৩ জন এবং পূর্ব নাওয়ালপরাসিতে ১৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিমালয় থেকে নেমে আসা ভোটকোশি ও ত্রিশূলী নদীর পানি উপচে পড়ায় গোর্খা, ধাদিং ও নুওয়াকোট জেলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হওয়া কিছু মরদেহ ভারতের সীমান্ত পর্যন্ত ভেসে গেছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, নেপাল অংশে অন্তত ৬৩৮ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫১১ জনই বিদেশি পর্যটক। অন্যদিকে প্রতিবেশী দেশ চীনেও এই দুর্যোগে সাতজনের মৃত্যু এবং ৫৫৪ জন নিখোঁজ থাকার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

উদ্ধার তৎপরতা নিয়ে নেপাল পুলিশ জানায়, এ পর্যন্ত ২ হাজার ৩০১ জনকে জীবিত উদ্ধার বা আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় ৪ হাজার ৮১১ জন পুলিশ সদস্য উদ্ধারকাজে নিয়োজিত আছেন। তবে উদ্ধার অভিযানে থাকা ২৭ জন পুলিশ সদস্যের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ৬২৩

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

হিমালয়কন্যা নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ১০০-এর বেশি মানুষ। শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৬১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিতওয়ান ও পূর্ব নাওয়ালপরাসি জেলা। চিতওয়ানে ২৩৩ জন এবং পূর্ব নাওয়ালপরাসিতে ১৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিমালয় থেকে নেমে আসা ভোটকোশি ও ত্রিশূলী নদীর পানি উপচে পড়ায় গোর্খা, ধাদিং ও নুওয়াকোট জেলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হওয়া কিছু মরদেহ ভারতের সীমান্ত পর্যন্ত ভেসে গেছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, নেপাল অংশে অন্তত ৬৩৮ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫১১ জনই বিদেশি পর্যটক। অন্যদিকে প্রতিবেশী দেশ চীনেও এই দুর্যোগে সাতজনের মৃত্যু এবং ৫৫৪ জন নিখোঁজ থাকার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

উদ্ধার তৎপরতা নিয়ে নেপাল পুলিশ জানায়, এ পর্যন্ত ২ হাজার ৩০১ জনকে জীবিত উদ্ধার বা আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় ৪ হাজার ৮১১ জন পুলিশ সদস্য উদ্ধারকাজে নিয়োজিত আছেন। তবে উদ্ধার অভিযানে থাকা ২৭ জন পুলিশ সদস্যের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত