সংবাদ

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তরুণ নিহত

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তরুণ নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (১৮) নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) বেলা তিনটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া ফিলিং স্টেশনের সামনে দিয়ে ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী লেনে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে জোরে ধাক্কা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় যুবকটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে ঢালে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, ‘দ্রুতগামী একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

পুলিশ জানায়, নিহত তরুণের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তরুণ নিহত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (১৮) নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) বেলা তিনটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া ফিলিং স্টেশনের সামনে দিয়ে ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী লেনে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে জোরে ধাক্কা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় যুবকটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে ঢালে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, ‘দ্রুতগামী একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

পুলিশ জানায়, নিহত তরুণের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত