সংবাদ

পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম

পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
পত্নীতলায় পুলিশের জালে ধরা পড়ল মাদক ব্যবসায়ী দম্পতি। ছবি : সংবাদ

নওগাঁর পত্নীতলায় বড় ধরনের মাদকের চালানসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ডলি খাতুন (৩৫)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের পাইকারি কারবার চালিয়ে আসছিলেন।

পত্নীতলা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল ওই বাড়িতে মাদকের বড় একটি চালান মজুত করা হয়েছে। এর ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ঘরে তল্লাশি চালিয়ে ৮১৭ পিস ট্যাপেন্টাডল পাওয়ার পর স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলাজুড়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান চলছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় বড় ধরনের মাদকের চালানসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ডলি খাতুন (৩৫)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের পাইকারি কারবার চালিয়ে আসছিলেন।

পত্নীতলা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল ওই বাড়িতে মাদকের বড় একটি চালান মজুত করা হয়েছে। এর ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ঘরে তল্লাশি চালিয়ে ৮১৭ পিস ট্যাপেন্টাডল পাওয়ার পর স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলাজুড়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান চলছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত