সংবাদ

কচুয়ায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হেলাল গ্রেপ্তার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

কচুয়ায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হেলাল গ্রেপ্তার
ছবি : সংবাদ

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট পালনের লক্ষ্যে উপজেলার পালাখাল এলাকায় নেতা-কর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আরও ২৩ জন এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে একটি সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কচুয়ায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হেলাল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট পালনের লক্ষ্যে উপজেলার পালাখাল এলাকায় নেতা-কর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আরও ২৩ জন এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে একটি সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত