সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) ভোরে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব শাড়ি পাওয়া যায়। জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যানটির বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে শান্তিগঞ্জ এলাকায় বিজিবির একটি বিশেষ দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪ পিস বিভিন্ন প্রকার উন্নত মানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মালিকবিহীন অবস্থায় কাভার্ড ভ্যানসহ শাড়িগুলো জব্দ করা হয়।
টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিদয় এবং বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানা। অভিযানে বিজিবির ১০ জন সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ পথে বিদেশি পণ্য আসা বন্ধ করতে বিজিবি তৎপর রয়েছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি রোধ করা সম্ভব হচ্ছে। বিজিবির এই আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’
বিজিবি সূত্র আরও জানায়, জব্দ করা এসব ভারতীয় শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন