সংবাদ

ত্রিশালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

ত্রিশালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন এক নারীসহ ২ জন। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন নারী (৪০) ও একজন পুরুষ (৩৫)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ত্রিশালগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী মারা যান। স্থানীয় বাসিন্দারা চালকসহ আহত চারজনকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে ফয়জুল (৩৪) ও রুবেল (৩০) নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই আহত ব্যক্তি হলেন হৃদয় (২২) ও নাবিল (২২)।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ত্রিশালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন নারী (৪০) ও একজন পুরুষ (৩৫)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ত্রিশালগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী মারা যান। স্থানীয় বাসিন্দারা চালকসহ আহত চারজনকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে ফয়জুল (৩৪) ও রুবেল (৩০) নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই আহত ব্যক্তি হলেন হৃদয় (২২) ও নাবিল (২২)।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত