সংবাদ

সন্দ্বীপে ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল ও অস্ত্র উদ্ধার, আটক ১

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

সন্দ্বীপে ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল ও অস্ত্র উদ্ধার, আটক ১
সন্দ্বীপে ইয়াবার সঙ্গে মিলল রকেট সিগন্যাল ও দেশীয় অস্ত্র। ছবি : সংবাদ

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী এক যৌথ অভিযানে ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল, প্যারাসুট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে সন্দ্বীপ থানার আকবর হাট এলাকায় কোস্টগার্ড ও পুলিশ এই অভিযান চালায়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সদস্যরা আকবর হাট এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালান। অভিযানে ওই বাড়ি থেকে ৪৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

মাদক ছাড়াও বাড়িটি থেকে একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি রাবার বুলেট, একটি তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সন্দ্বীপে ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল ও অস্ত্র উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী এক যৌথ অভিযানে ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল, প্যারাসুট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে সন্দ্বীপ থানার আকবর হাট এলাকায় কোস্টগার্ড ও পুলিশ এই অভিযান চালায়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সদস্যরা আকবর হাট এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালান। অভিযানে ওই বাড়ি থেকে ৪৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

মাদক ছাড়াও বাড়িটি থেকে একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি রাবার বুলেট, একটি তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত