সংবাদ

একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই সিনেমা

একই দিনে হলিউডের দুটি নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। আজ ২১ আগস্ট আন্তর্জাতিক মুক্তির সঙ্গে বাংলাদেশেও দর্শকের জন্য মুক্তি পাচ্ছে ভৌতিক ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। একই দিনে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’।

ভৌতিক সিনেমার দর্শকদের জন্য এবারের বড় আকর্ষণ ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর পর ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি হিসেবে নির্মিত হয়েছে সিনেমাটি। জ্যাকব চেজ পরিচালিত আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক এই সিনেমায় অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স ও লিন শে।

সিনেমার গল্পে দেখা যাবে, জেমা নামের এক তরুণী মা তার মেয়েকে নিয়ে নিজের শৈশবের বাড়িতে বসবাস করে। একপর্যায়ে সে আবিষ্কার করে, তার একটি অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। সে ‘দ্য ফারদার’ নামের হারানো আত্মাদের এক রহস্যময় জগতে প্রবেশ করতে পারে। শুধু তাই নয়, সেখানকার অতিপ্রাকৃত সত্তাদের বাস্তব পৃথিবীতেও ফিরিয়ে আনতে পারে সে।

জেমার এই বিশেষ ক্ষমতা তার জন্য যেমন শক্তি, তেমনি পরিবারের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অশুভ শক্তিগুলো যখন তার ক্ষমতার কথা জানতে পারে, তখন বাস্তব পৃথিবীই তাদের খেলাঘরে পরিণত হয়।

আগের ‘ইনসিডিয়াস’ সিনেমাগুলোতে দ্য ফারদারে গিয়ে আটকে পড়া আত্মা ও ভয়ংকর অতিপ্রাকৃত সত্তার মুখোমুখি হতে দেখা গেছে চরিত্রদের। নতুন কিস্তিতে সেই ধারণাকেই আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয়েছে। দ্য ফারদার ও বাস্তব জগতের মধ্যকার সীমারেখা ভেঙে যাওয়ায় এবার বিপদের মাত্রাও বেড়েছে।

অন্যদিকে, শিশু-কিশোরদের পাশাপাশি অ্যানিমেশনপ্রেমীদের জন্য আসছে ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাও পেট্রোল: দ্য মাইটি মুভি’-এর সিক্যুয়েল এবং জনপ্রিয় ‘পাও পেট্রোল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত এই অ্যানিমেশন সিনেমায় বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, ফরচুন ফেইমস্টার, জামিলা জামিল, প্যারিস হিলটন, স্নুপ ডগ ও হেনরি বোলানসহ অনেকে।

সিনেমাটিতে ডাইনোসর, আগ্নেয়গিরি এবং একের পর এক উদ্ধার অভিযানকে ঘিরে তৈরি হয়েছে অ্যাডভেঞ্চারধর্মী গল্প। আগের সিনেমার বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীও নিজেদের চরিত্রে কণ্ঠ দিতে ফিরেছেন।

একদিকে হাড় হিম করা ভৌতিক গল্প, অন্যদিকে ডাইনোসর ও উদ্ধার অভিযানের রোমাঞ্চ দুই ভিন্ন স্বাদের সিনেমা একই দিনে মুক্তি পাওয়ায় স্টার সিনেপ্লেক্সে দর্শকদের জন্য তৈরি হয়েছে বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই সিনেমা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত