সংবাদ

প্রতারকদের ঠেকা‌তে যে 'শক্তিশালী ফিচার' নি‌য়ে আস‌ছে হোয়াটসঅ্যাপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

প্রতারকদের ঠেকা‌তে যে 'শক্তিশালী ফিচার' নি‌য়ে আস‌ছে হোয়াটসঅ্যাপ

অনলাইনে প্রতারণামূলক বার্তার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ‘স্ক্যাম অ্যালার্ট’ নামে নতুন এই ফিচারের মাধ্যমে সন্দেহজনক বা সম্ভাব্য প্রতারণামূলক বার্তা সম্পর্কে ব্যবহারকারীকে আগাম সতর্ক করা হবে।

ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মাধ্যমে এর কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। সন্দেহজনক বার্তা শনাক্ত করার ক্ষেত্রে ফিচারটি কতটা কার্যকর, তা যাচাই শেষে এতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে।

পরীক্ষাধীন এই ব্যবস্থায় কোনো বার্তা সম্ভাব্য প্রতারণামূলক হিসেবে শনাক্ত হলে সংশ্লিষ্ট চ্যাটেই একটি সতর্কবার্তা দেখানো হবে। তবে সতর্কবার্তাটি শুধু বার্তার প্রাপক দেখতে পারবেন। বার্তা প্রেরক জানতে পারবেন না যে তার পাঠানো মেসেজকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সতর্কবার্তা পাওয়ার পর ব্যবহারকারী চাইলে ওই প্রেরককে ব্লক করতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপের কাছে রিপোর্ট করতে পারবেন। আবার কোনো বার্তা নিরাপদ বলে মনে হলে ব্যবহারকারী সতর্কবার্তাটি সরিয়ে দেওয়ার সুযোগও পাবেন।

বর্তমান পরীক্ষামূলক সংস্করণ অনুযায়ী, কোনো নির্দিষ্ট প্রেরকের ক্ষেত্রে সতর্কবার্তা বাতিল করা হলে ওই প্রেরকের পরবর্তী বার্তায় একই ধরনের সতর্কতা আর নাও দেখানো হতে পারে।

তবে ‘স্ক্যাম অ্যালার্ট’ এখনো সব ব্যবহারকারীর জন্য চালু হয়নি। পরীক্ষার ফলাফল ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে ফিচারটির কার্যপ্রণালিতে পরিবর্তন আসতে পারে। বিশ্বব্যাপী কবে এটি চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।

অনলাইনে প্রতারণার কৌশল দিন দিন বদলে যাওয়ার প্রেক্ষাপটে নতুন এই ফিচার ব্যবহারকারীদের সন্দেহজনক বার্তা সম্পর্কে দ্রুত সতর্ক করতে সহায়ক হতে পারে। তবে নিরাপদ থাকতে অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, কারও সঙ্গে ওটিপি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করা এবং সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক ও রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রতারকদের ঠেকা‌তে যে 'শক্তিশালী ফিচার' নি‌য়ে আস‌ছে হোয়াটসঅ্যাপ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত