২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শেষে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ভর্তি নীতিমালার তথ্য অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দের তালিকা দিয়ে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
গুরুত্বপূর্ণ সময়সূচি
আবেদন প্রক্রিয়া ১০ সেপ্টেম্বর শেষ হওয়ার পর ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। যারা পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন করবেন, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর আবেদনের সুযোগ পাবেন।
মেধা ও কোটা পদ্ধতি
চলতি বছর মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ৭ শতাংশ আসন কোটার জন্য সংরক্ষিত। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে। তবে বোর্ড থেকে সতর্ক করা হয়েছে যে, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা এই কোটার সুবিধা পাবেন না। যথাযথ প্রমাণপত্র না দিতে পারলে শিক্ষার্থীর মনোনয়ন বাতিল করা হবে।
জিপিএ সমান হলে মেধাক্রম যেভাবে
সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জটিলতা নিরসনে পর্যায়ক্রমে গণিত, উচ্চতর গণিত বা জীববিজ্ঞান ও ইংরেজির নম্বর দেখা হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে ইংরেজি, গণিত ও বাংলার নম্বর বিবেচনায় নেওয়া হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন