সংবাদ

ইরানে আবারও মার্কিন হামলা, শিশুসহ নিহত বেশ কয়েকজন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

ইরানে আবারও মার্কিন হামলা, শিশুসহ নিহত বেশ কয়েকজন
ছবি : সংগৃহীত

ইরানের বিভিন্ন অঞ্চলে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে চালানো এই হামলায় এক শিশুসহ বেশ কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, হরমুজগান প্রদেশের কুহেস্তক গ্রামে মার্কিন হামলায় কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া অন্তত ৫০ জন স্থানীয় বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এছাড়া জিরোফট শহরের একটি ‘বেসামরিক বিমানবন্দরে’ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি।

খবরে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপসহ বন্দর আব্বাস, কোনারাক, জাস্ক এবং বন্দর লেঙ্গাহ শহরেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপের মাসান গ্রামের চারপাশে অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত জুন মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হলেও জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্র আবারও বোমাবর্ষণ শুরু করে। হরমুজ প্রণালীতে নৌ-চলাচল নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র সেখানে পুনরায় নৌ-অবরোধ আরোপ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইরানে আবারও মার্কিন হামলা, শিশুসহ নিহত বেশ কয়েকজন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত