সংবাদ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার
লাশের মিছিল নেপালে, উদ্ধারকারীদের নিরলস চেষ্টা। ছবি : সংগৃহীত

নেপালের ভোটাকোশি নদীতে গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। নদীটির ভাটি এলাকায় তল্লাশি চালিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা।

নেপাল পুলিশ জানিয়েছে, আজ ভোর ৫টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতবন জেলায়, যেখান থেকে ৩৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নওয়ালপরাসি পূর্বে ২১৭, নওয়ালপরাসি পশ্চিমে ১৯০, নুয়াকোটে ১৫৫ এবং রাসুয়া জেলা থেকে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের নদী থেকেও ৯টি মরদেহ উদ্ধার করেছে তল্লাশিকারী দল।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ৯১১টি মরদেহের ছবি ও বিস্তারিত তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যাতে নিখোঁজদের স্বজনরা শনাক্ত করতে পারেন।

উদ্ধার অভিযানে বর্তমানে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারা ত্রাণ বিতরণ, উদ্ধারকাজ এবং মরদেহ ব্যবস্থাপনায় কাজ করছেন। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

হিমবাহ ও পাথরের ধস থেকে সৃষ্ট এই প্রলয়ংকরী বন্যায় ভোটাকোশি নদীর তীরবর্তী জনপদ, রাস্তাঘাট, সীমান্ত বাণিজ্য কেন্দ্র এবং জলবিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার চেষ্টাও চলছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত