সংবাদ

অসুস্থ বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

অসুস্থ বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
মন্ত্রীর শয্যাপাশে রাষ্ট্রপতি, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। ছবি : সংগৃহীত

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি হাসপাতালে পৌঁছে সরাসরি চিকিৎসাধীন মন্ত্রীর কেবিনে যান এবং তার সঙ্গে কথা বলেন। পরে তিনি দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, মন্ত্রী বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি হাসপাতালে পৌঁছে সরাসরি চিকিৎসাধীন মন্ত্রীর কেবিনে যান এবং তার সঙ্গে কথা বলেন। পরে তিনি দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, মন্ত্রী বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত