সংবাদ

মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক
আটক ছিনতাইকারী মোহাম্মদ রাব্বিকে পল্লবী থানায় হস্তান্তর। ছবি : সংবাদ

রাজধানীর মিরপুরে অটোরিকশার ভেতরে জিম্মি থাকা এক কিশোরকে উদ্ধার করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এ সময় মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করা গেলেও আরও তিনজন পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেলের ২২২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরের নাম অর্ক।

পল্লবী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন একজন ট্রাফিক পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে কিশোর অর্ক চিৎকার করে সাহায্য চায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য এগিয়ে গিয়ে মোহাম্মদ রাব্বিকে জাপটে ধরেন। এ সময় রাব্বির সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, আটককৃত রাব্বিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। অটোরিকশায় কিশোরকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া বাকি তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে অটোরিকশায় জিম্মি কিশোর উদ্ধার, ছিনতাইকারী আটক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে অটোরিকশার ভেতরে জিম্মি থাকা এক কিশোরকে উদ্ধার করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এ সময় মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করা গেলেও আরও তিনজন পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেলের ২২২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরের নাম অর্ক।

পল্লবী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন একজন ট্রাফিক পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে কিশোর অর্ক চিৎকার করে সাহায্য চায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য এগিয়ে গিয়ে মোহাম্মদ রাব্বিকে জাপটে ধরেন। এ সময় রাব্বির সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, আটককৃত রাব্বিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। অটোরিকশায় কিশোরকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া বাকি তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত