সংবাদ

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করবে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ এএম

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করবে সরকার

নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি সংবাদকর্মীদের সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার মানোন্নয়নে নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন।

বেসরকারি সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘সাংবাদিকদের সমস্যাগুলো অত্যন্ত বাস্তব। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার সংকট ও ওয়েজ বোর্ড নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকেও এই বোর্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘সরকার নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যদি সাংবাদিকদের চাকরির সুরক্ষা দিতে না পারি, তবে বেটার জার্নালিজম পাব না। এ বিষয়ে আমরা আপনাদের সঙ্গে একমত।’

নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘দীর্ঘদিন নতুন পে-স্কেল না হওয়ায় নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে অনেক সরকারি কর্মচারীর বর্তমান বেতন ইতোমধ্যে নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নতুন স্কেল কার্যকর হলে সবার বেতন ঢালাওভাবে দ্বিগুণ হবে না। এতে বাজারে মুদ্রাস্ফীতির চাপও সহনীয় থাকবে।’

তিনি আরও জানান, মূল্যস্ফীতির প্রভাব থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানো হচ্ছে। এ বছরের শেষ নাগাদ প্রায় ৪০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে। এতে প্রায় ২ কোটি মানুষ প্রতি মাসে সরকারের খাদ্য সহায়তার সুফল পাবেন।

বিদ্যুৎ সংকট নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া ‘দুই বছর সময় লাগবে’ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, দুই বছর পর পরিস্থিতি স্বাভাবিক হবে বিষয়টি তেমন নয়, বরং স্বল্প সময়ের মধ্যেই উন্নয়ন দৃশ্যমান হবে। তিনি জানান, যান্ত্রিক ও সরবরাহজনিত কিছু সমস্যার কারণে বর্তমানে লোডশেডিং হচ্ছে। তবে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বাড়ানো এবং সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলে পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে।

তবে আন্তর্জাতিক বাজারে এলএনজির উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে বিদ্যুৎ খাতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় এক সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত চলছে এবং চার্জশিট দাখিলের আগে কারও নাম প্রকাশ করা ঠিক হবে না। শুধু চাঞ্চল্য তৈরির জন্য কোনো নির্দোষ ব্যক্তির সম্মানহানি করা উচিত নয়।’

ব্রিফিংয়ে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে তিনি জানান, মালয়েশিয়া সরকার ২৫টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নতুন করে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আরও ৩১২টি প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করবে সরকার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত