সংবাদ

নিজ জেলায় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম

নিজ জেলায় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে তিনি সেখানে পৌঁছাবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন ও নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, সফর উপলক্ষে শহরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংস্কার ও রং করার কাজ শেষ পর্যায়ে। রাষ্ট্রপতিকে বরণ করতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সর্বস্তরের মানুষের মাঝে।

সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সোমবার বেলা তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বিশাল সংবর্ধনা দেওয়া হবে। এর আগে তিনি হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর শহরের সেনুয়া গোরস্থানে মরহুম পিতার কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছুটা সময় কাটাবেন।

সফরের দ্বিতীয় দিন, ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি জেলার শিক্ষা খাতের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির বলেন, "রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম সফর। তাকে বরণ করে নিতে ঠাকুরগাঁওবাসী মুখিয়ে আছে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নিজ জেলায় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে তিনি সেখানে পৌঁছাবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন ও নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, সফর উপলক্ষে শহরজুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংস্কার ও রং করার কাজ শেষ পর্যায়ে। রাষ্ট্রপতিকে বরণ করতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সর্বস্তরের মানুষের মাঝে।

সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সোমবার বেলা তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বিশাল সংবর্ধনা দেওয়া হবে। এর আগে তিনি হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর শহরের সেনুয়া গোরস্থানে মরহুম পিতার কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছুটা সময় কাটাবেন।

সফরের দ্বিতীয় দিন, ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি জেলার শিক্ষা খাতের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির বলেন, "রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম সফর। তাকে বরণ করে নিতে ঠাকুরগাঁওবাসী মুখিয়ে আছে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত