সংবাদ

রাষ্ট্রীয় টিভিতে বিরোধীদলের সংবাদ আনুপাতিক হারে প্রকাশের নির্দেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

রাষ্ট্রীয় টিভিতে বিরোধীদলের সংবাদ আনুপাতিক হারে প্রকাশের নির্দেশ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সংসদ টিভিসহ সরকারি টিভি চ্যানেলগুলোতে কেবল সরকারি দলের মন্ত্রী বা সংসদ সদস্যদের সংবাদ নয়, আনুপাতিক হারে বিরোধীদলের বক্তব্য ও কার্যক্রম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, "সরকারি টেলিভিশনগুলোতে শুধু সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের খবর প্রচার করা হবে না। আনুপাতিক হারে সংসদের বিরোধীদলের সদস্যদের পাশাপাশি সংসদের বাইরে থাকা বিরোধীদলগুলোর খবরও প্রচার করতে হবে।"
গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে নিজের বক্তব্য ব্যাখ্যা করে তিনি আরও বলেন, "অন্তত উনাদের কথা, যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো, সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র।"
মঙ্গলবার থেকেই সংশ্লিষ্ট সব সংস্থাকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
​গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা বজায় থাকবে এবং সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে।
তিনি উল্লেখ করেন, "যে স্বাধীনতাটা এখন আছে, অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি।"
একই সাথে সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "আপনারা যখন পজিটিভ নিউজ করবেন, আমরা কিন্তু এনকারেজড হবো, সরকার এনকারেজড হবে। আমরাও তো মানুষ। আমাদের যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন, তখন আমরা আরও ভালো কাজ, আরও ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাবো।"
তবে সরকারের সমালোচনার সুযোগ থাকলেও রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রের ক্ষতি করে এমন কোনো খবর প্রচার না করার জন্য তিনি সতর্ক করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রীয় টিভিতে বিরোধীদলের সংবাদ আনুপাতিক হারে প্রকাশের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত