সংবাদ

ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে উৎসবের প্রস্তুতি

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

 ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে উৎসবের প্রস্তুতি
ছবি : সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে তার আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। রাষ্ট্রপতিকে বরণ এবং তার সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এখন শেষ মুহূর্তের তোড়জোড় চলছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সফরকে ঘিরে ঠাকুরগাঁওবাসীর মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। শহরজুড়ে চলছে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। তাকে একনজর দেখতে উন্মুখ হয়ে আছেন সাধারণ মানুষ।

সফরের সূচি অনুযায়ী, প্রথম দিন ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি তার বাবার কবর জিয়ারত করবেন। ওই দিন বিকেলেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বরকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে। এদিন সদর উপজেলার জামালপুর এলাকায় বহুল প্রতীক্ষিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। রাষ্ট্রপতির হাত দিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, ‘রাষ্ট্রপতির নিজ জেলায় আগমন ঠাকুরগাঁওবাসীর জন্য বড় আনন্দ ও গর্বের বিষয়। তাকে স্বাগত জানাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বলেন, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, এই সফর ঐতিহাসিক। এটি সফল করতে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করছেন।

ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ মনে করছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলায় আসা তাদের জন্য যেমন আবেগের, তেমনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলার উচ্চশিক্ষার প্রসারে মাইলফলক হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে উৎসবের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত