সংবাদ

বেনাপোল বন্দরে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

বেনাপোল বন্দরে ভারতীয় নাগরিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দর এলাকায় অসুস্থ হয়ে গৌতম মিস্ত্রী (৫৫) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৌতম মিস্ত্রী কলকাতার কল্যাননগর সুরিয়া সেন এলাকার বাসিন্দা। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রী ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বরিশালে থেকে বাসে করে বেনাপোল পৌঁছান তারা। বাস থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রী। পরে তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত ব্যক্তির মরদেহ ভারতে পাঠানোর যাবতীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল বন্দরে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দর এলাকায় অসুস্থ হয়ে গৌতম মিস্ত্রী (৫৫) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৌতম মিস্ত্রী কলকাতার কল্যাননগর সুরিয়া সেন এলাকার বাসিন্দা। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রী ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বরিশালে থেকে বাসে করে বেনাপোল পৌঁছান তারা। বাস থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রী। পরে তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত ব্যক্তির মরদেহ ভারতে পাঠানোর যাবতীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত