সরকারি আদেশ অমান্য, দায়িত্বে অবহেলা এবং অনুমোদন ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী চার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক নয়, একবারে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: ডিএমপির সাবেক অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক বিভাগীয় মামলা দায়ের করে তদন্ত পরিচালনা করা হয়, যেখানে তাদের বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলাকালে বরখাস্তকৃতদের প্রথম ও দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও কোনো কর্মকর্তার কাছ থেকেই সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরবর্তী সময়ে বিভাগীয় শাস্তি হিসেবে তাদের চাকরিচ্যুত করার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হলে কমিশন তা অনুমোদন করে। সবশেষে রাষ্ট্রপতি গত ২৭ আগস্ট বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেন।
প্রজ্ঞাপনের তথ্যমতে, প্রতিটি কর্মকর্তার ক্ষেত্রে বরখাস্তের আদেশ তাদের অননুমোদিত অনুপস্থিতির দিন থেকেই কার্যকর করা হয়েছে। ডিএমপি ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়ের বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে। সাবেক উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হয়েছে ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে।
অন্যদিকে, ২০২৫ সালের ১৬ জানুয়ারি ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় রংপুরের সাবেক এসপি মো. শাহজাহানের বরখাস্তের সময়কাল একই তারিখ থেকে গণনা করা হয়েছে। এছাড়া, নৈমিত্তিক ছুটি শেষে অসুস্থতার অজুহাতে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুকের বরখাস্তের সিদ্ধান্তটি ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন