সংবাদ

এক ক্লিকেই মিলবে সেবা, চালু হলো ‘মাই ফেনী’ অ্যাপ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

এক ক্লিকেই মিলবে সেবা, চালু হলো ‘মাই ফেনী’ অ্যাপ
পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন করা হয়। ছবি : সংবাদ

পৌরবাসীর দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে ফেনীতে চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। এখন থেকে স্মার্টফোন ব্যবহার করে এক ক্লিকেই ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশন কিংবা সড়ক বাতি মেরামতের মতো সেবা পাবেন শহরবাসী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা প্রদান করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। প্রযুক্তির ব্যবহারের ফলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌর সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গড়তে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, নাগরিকেরা যেন শুধু অভিযোগ জানিয়েই ক্ষান্ত না হন, সেগুলোর দ্রুত ও গুণগত সমাধান নিশ্চিত করতে হবে।

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা। অনুষ্ঠানে অ্যাপটির বিভিন্ন কারিগরি দিক ও ব্যবহারের নিয়ম প্রদর্শন করেন ইনোভেশন আইটির সিইও খুরশিদ আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিকেরা সরাসরি তাদের সমস্যার কথা কর্তৃপক্ষকে জানাতে পারবেন এবং আবেদনের অগ্রগতি তদারকি করতে পারবেন। এতে সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দূরত্ব কমে আসবে।

অনুষ্ঠানে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এক ক্লিকেই মিলবে সেবা, চালু হলো ‘মাই ফেনী’ অ্যাপ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত