সংবাদ

সুনামগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

সুনামগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
ছবি : সংবাদ

সুনামগঞ্জে পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি আসির মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসি রেস্তোরাঁ থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসির মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শান্তিগঞ্জ থানা-পুলিশ একাধিক পরোয়ানাভুক্ত আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করেছিল। তবে স্বজনদের সহায়তায় তিনি হাতকড়াসহ পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালান।

এ ঘটনার পর সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। ডিবি শাখার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান, মুকুল খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেম ও রোশন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ও এসআই জহির হোসেনের নেতৃত্বে একটি দল কৌশলগত নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সদর থানার ওসি রতন শেখ বলেন, ‘অপরাধ করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জে পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি আসির মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসি রেস্তোরাঁ থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসির মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শান্তিগঞ্জ থানা-পুলিশ একাধিক পরোয়ানাভুক্ত আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করেছিল। তবে স্বজনদের সহায়তায় তিনি হাতকড়াসহ পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালান।

এ ঘটনার পর সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। ডিবি শাখার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান, মুকুল খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেম ও রোশন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ও এসআই জহির হোসেনের নেতৃত্বে একটি দল কৌশলগত নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সদর থানার ওসি রতন শেখ বলেন, ‘অপরাধ করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত