সংবাদ

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩


প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া অংশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে কাভার্ডভ্যানের চালক, তার সহকারী (হেলপার) এবং ইউনিক পরিবহনের বাসের চালক রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। গাড়িটি নিরাপদ স্থানে নেওয়ার জন্য একটি বড় মালবাহী যান (লং ভেহিক্যাল) আনা হয়েছিল। কাভার্ডভ্যানের চালক ও সহকারী গাড়ি দুটির মধ্যে রশি বাঁধার কাজ করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস এসে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন হতাহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, লং ভেহিক্যাল ও বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া অংশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে কাভার্ডভ্যানের চালক, তার সহকারী (হেলপার) এবং ইউনিক পরিবহনের বাসের চালক রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। গাড়িটি নিরাপদ স্থানে নেওয়ার জন্য একটি বড় মালবাহী যান (লং ভেহিক্যাল) আনা হয়েছিল। কাভার্ডভ্যানের চালক ও সহকারী গাড়ি দুটির মধ্যে রশি বাঁধার কাজ করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস এসে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন হতাহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, লং ভেহিক্যাল ও বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত