ইন্দোনেশিয়াকে হারিয়ে নারী এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে মূল লক্ষ্য পূরণের পথে আজ বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে সেমিফাইনালের পথে অনেকখানি এগিয়ে যাবে টাইগ্রেসরা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছিলেন, তাদের লক্ষ্য ফাইনাল খেলা। আর ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়াতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণ করতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জরুরি, যার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।
ম্যাচের গুরুত্ব নিয়ে বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে জিততে পারলে সেটি আমাদের জন্য বড় সুবিধা হবে। আমরা সেমিফাইনালের দিকে অনেকখানি এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারব।’
নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রান তুলে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ব্যাটিং খুব একটা যুতসই না হলেও বোলারদের নৈপুণ্যে জয় এসেছিল অনায়াসে। তবে সেই ম্যাচের মাধ্যমে দুবাইয়ের কন্ডিশন ও উইকেটের আচরণ সম্পর্কে ভালো ধারণা পেয়েছে দল, যা শ্রীলঙ্কা ম্যাচে কাজে লাগবে বলে মনে করেন জয়িতা।
প্রথম ম্যাচে জয়িতা ব্যক্তিগতভাবে বড় রান না পেলেও আজ পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘যে যার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে ওপেনিংয়ে পাওয়ার প্লে কাজে লাগিয়ে একটি বড় ইনিংস খেলার, কারণ ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টের অন্যতম দাবিদার। ফলে আজকের লড়াইটি দুই দলের জন্যই মর্যাদার ও সমীকরণের। এই ম্যাচে জয় পেলে ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে নির্ভার থাকতে পারবে বাংলাদেশ।
/

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন