সংবাদ

কথা বললেই হবে কাজ, জিমেইল-ডকসে গুগলের নতুন এআই ফিচার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

কথা বললেই হবে কাজ, জিমেইল-ডকসে গুগলের নতুন এআই ফিচার

টাইপ করার ঝামেলা কমিয়ে এবার কথার নির্দেশেই জিমেইল, গুগল ডকস গুগল কিপে বিভিন্ন কাজ করার সুযোগ দিচ্ছে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জেমিনির নতুন ভয়েস সুবিধার মাধ্যমে -মেইল থেকে তথ্য খোঁজা, ডকুমেন্টের খসড়া তৈরি কিংবা নোট গোছানো যাবে

গুগল ওয়ার্কস্পেসেজিমেইল লাইভ’, ‘ডকস লাইভকিপ লাইভনামে তিনটি ভয়েস ফিচার চালু করেছে এসব সুবিধায় ব্যবহারকারীরা জেমিনির সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রয়োজনীয় কাজ করতে পারবেন

-মেইল খুঁজবে মুখের নির্দেশে

জিমেইল লাইভ ব্যবহার করে ইনবক্সের দীর্ঘ -মেইল বা থ্রেড না ঘেঁটেই প্রয়োজনীয় তথ্য জানা যাবে ব্যবহারকারী প্রশ্ন করলে জেমিনি সংশ্লিষ্ট -মেইল খুঁজে উত্তর দেবে একই কথোপকথনে একাধিক প্রশ্ন করার সুবিধাও থাকছে

কথায় তৈরি হবে ডকুমেন্ট

ডকস লাইভে কোনো বিষয় নিয়ে নিজের ভাবনা মুখে বললেই জেমিনি তা গুছিয়ে ডকুমেন্টের খসড়া তৈরি করতে পারবে প্রয়োজন অনুযায়ী লেখার ভাষা টোনও পরিবর্তন করা যাবে অনুমতি দিলে জিমেইল, গুগল ড্রাইভ, গুগল চ্যাট ওয়েব থেকে তথ্য নিয়েও ডকুমেন্ট তৈরিতে সহায়তা করবে এটি

এলোমেলো কথায় তৈরি হবে নোট

গুগল কিপের নতুন ভয়েস সুবিধায় মুখে বলা ভাবনা, বাজারের তালিকা বা করণীয় কাজকে সংগঠিত নোট তালিকায় রূপান্তর করা যাবে ফলে ছোটখাটো তথ্য লিখে রাখার প্রয়োজন কমবে

কারা পাবেন

ফিচারগুলো ধাপে ধাপে চালু হচ্ছে জিমেইল লাইভ ব্যবহার করতে গুগল এআই প্লাস, প্রো বা আল্ট্রা সাবস্ক্রিপশন প্রয়োজন ডকস লাইভ কিপ লাইভের জন্য লাগবে গুগল এআই প্রো বা আল্ট্রা প্রাথমিকভাবে সুবিধাগুলো মোবাইল ডিভাইসে ইংরেজি ভাষায় চালু করা হয়েছে ব্যবসায়িক ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্যও শিগগিরই এগুলো উন্মুক্ত করা হবে

নতুন সুবিধাগুলোর মাধ্যমে জেমিনি শুধু তথ্যের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে গুগলের বিভিন্ন অ্যাপে সরাসরি কাজও করতে পারবে ফলে দৈনন্দিন কাজে টাইপের বদলে ভয়েস কমান্ড ব্যবহারের প্রবণতা আরও বাড়তে পারে

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

কথা বললেই হবে কাজ, জিমেইল-ডকসে গুগলের নতুন এআই ফিচার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত