বাংলাদেশে সেবা সম্প্রসারণ, পেমেন্ট ব্যবস্থা চালু ও অবকাঠামো তৈরির বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে আলোচনা করেছেন গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি প্রধান কাইল গার্ডনার।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অফিস স্থাপনের বিষয়ে গুগলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় বিটিআরসি। এ সময় গুগলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় অফিস স্থাপনে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন কাইল গার্ডনার।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ল্যাব স্থাপন, স্থানীয় প্রকৌশলীদের এআই বিষয়ে প্রশিক্ষণ, দেশীয় স্টার্টআপের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগ উৎসাহিত করতে গুগলের বিশেষ উদ্যোগ নেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়। গুগল প্রতিনিধি এসব ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার সুযোগ পর্যালোচনার আগ্রহ প্রকাশ করেন।
বিটিআরসি চেয়ারম্যান গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণ এবং বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা জানান। একই সঙ্গে গুগল প্ল্যাটফর্ম ব্যবহার করে বেটিং, জুয়া ও অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণে এআইভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন।
এ ছাড়া গুগলের সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সহযোগিতা ও অংশীদারত্ব আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। কাইল গার্ডনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, পরিচালক লে. কর্নেল মো. কামরুল হাসান মামুন এবং উপপরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন