সংবাদ

ঢাকাবাসীকেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

ঢাকাবাসীকেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখার পূর্ববর্তী নীতি থেকে বর্তমান সরকার সরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এখন থেকে ঢাকার মানুষকেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখা হতো কারণ এখানকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) বেশি। ফলে ঢাকার মানুষ লোডশেডিং না দেখায় তাদের মধ্যে এক ধরনের বিশেষ ধারণা তৈরি হয়েছে। কিন্তু বর্তমান সরকার এই বৈষম্যমূলক ধারণা থেকে সরে আসতে চায়।”

দেশে চলমান বিদ্যুৎ সংকটের প্রধান কারণ হিসেবে গ্যাসের স্বল্পতাকে দায়ী করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, “গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে দ্রুতই লোডশেডিং কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, বর্তমান সংকটটি সাময়িক।”

সংবাদ সম্মেলনে লোডশেডিংয়ের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা জানান, ২০২৬ সালের জুন ও জুলাই মাসে লোডশেডিংয়ের পরিমাণ ২০২৩ সালের একই সময়ের তুলনায় কম ছিল। তবে আগস্ট মাসে পরিস্থিতি ভিন্ন ছিল। ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট, যা ২০২৬ সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে। আগস্টের বিশেষ সংকটের কারণেই এই বৃদ্ধি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানী হিসেবে ঢাকা কিছুটা অগ্রাধিকার পেতে পারে স্বীকার করে তিনি বলেন, “ঢাকা বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি, তাই সামান্য অগ্রাধিকার দেওয়া হলেও পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার নীতিতে সরকার আর নেই।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাবাসীকেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত