সংবাদ

৯ দিন লড়তে লড়তে হার মানলেন তরুণ ইমতিয়াজ

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

৯ দিন লড়তে লড়তে হার মানলেন তরুণ ইমতিয়াজ
ছবি : সংবাদ

বান্দরবান সরকারি কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লোহাগাড়ার তরুণ ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২৮) মারা গেছেন। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমতিয়াজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার লোকমান সওদাগরের দ্বিতীয় সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘী এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং তিনি মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আইনজীবী রিদুয়ানুল করিম বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই আমরা আশা করেছিলাম ইমতিয়াজ সুস্থ হয়ে ফিরবে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

ইমতিয়াজের অকাল মৃত্যুতে লোহাগাড়া ও কলাউজান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

৯ দিন লড়তে লড়তে হার মানলেন তরুণ ইমতিয়াজ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবান সরকারি কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লোহাগাড়ার তরুণ ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২৮) মারা গেছেন। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমতিয়াজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়ার লোকমান সওদাগরের দ্বিতীয় সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘী এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং তিনি মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আইনজীবী রিদুয়ানুল করিম বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই আমরা আশা করেছিলাম ইমতিয়াজ সুস্থ হয়ে ফিরবে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

ইমতিয়াজের অকাল মৃত্যুতে লোহাগাড়া ও কলাউজান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত