সংবাদ

কুষ্টিয়া মেডিকেলে চালু হলো নিউরো সার্জারি বিভাগ

নিজস্ব বার্তা পরিবেশক, কুষ্টিয়া
নিজস্ব বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

কুষ্টিয়া মেডিকেলে চালু হলো নিউরো সার্জারি বিভাগ
ছবি : সংবাদ

কুষ্টিয়াবাসীর জন্য চিকিৎসাসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে বিশেষায়িত নিউরো সার্জারি বিভাগ। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এই বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েক জেলার জটিল স্নায়ুরোগ ও মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত রোগীদের চিকিৎসার জন্য আর ঢাকা বা অন্য বড় শহরে দৌড়াতে হবে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা স্নায়ুতন্ত্রের জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের নিয়ে স্বজনদের দুশ্চিন্তার শেষ ছিল না। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা না থাকায় এসব রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকা বা রাজশাহীতে স্থানান্তর করতে হতো। এতে যেমন অনেক সময় অপচয় হতো, তেমনি যাতায়াত ও আনুষঙ্গিক খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হতো সাধারণ মানুষকে। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পেয়ে রোগীর জীবনও ঝুঁকিতে পড়ত।

এখন থেকে স্থানীয় পর্যায়েই এই বিশেষায়িত সেবা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ তৈরি হলো। এতে সময় ও খরচ–উভয়ই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন এই বিভাগ চালু হওয়া প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি জেলার স্বাস্থ্যসেবার মানে বড় ধরনের পরিবর্তন আনবে। রোগীদের ভোগান্তি কমানোর পাশাপাশি দ্রুত চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে প্রাণহানির ঝুঁকিও অনেকটা কমে আসবে। ভবিষ্যতে আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা গেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান নিউরো সার্জারি কেন্দ্রে পরিণত হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সাধারণ মানুষের জন্য এটি অনেক বড় স্বস্তির খবর। তবে বিভাগটির কার্যক্রম স্থায়ী ও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি সহায়তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়া মেডিকেলে চালু হলো নিউরো সার্জারি বিভাগ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত