ময়মনসিংহের ত্রিশালে
স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কের অভিযোগে বুলু নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে
জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল
বাজারের একটি পানের আড়তের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে
জানা গেছে, বুলুর সঙ্গে ওই ব্যক্তির স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন
অভিযুক্ত স্বামী। এরই জেরে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি পানের আড়তের সামনে বুলুর
ওপর আকস্মিক হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে বুলু গুরুতর আহত হলে আশপাশের লোকজন
তাকে উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক
চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ
বা পরকীয়ার সন্দেহের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই
ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত
ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন