সংবাদ

ফুলপুরে দুই দিনে দুই লাশের অবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

ফুলপুরে দুই দিনে দুই লাশের অবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে গত দুই দিনে নিখোঁজ এক তরুণের কঙ্কাল ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ তরুণ মো. রাশিদুল ইসলাম (১৯) অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাশিদুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তার পরিবার ফুলপুর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে রোববার এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - উপজেলার কুকাইল এলাকার জসিম উদ্দিন (২৪), রফিক ওরফে রফিদ (২৮) ও মোজাম্মেল (২৭)। পরে গ্রেপ্তার জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাগান থেকে রাশিদুলের মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করা হয়। এ সময় তার পরনের প্যান্ট ও গেঞ্জিও উদ্ধার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে ফুলপুরের সিংহেশ্বর (চাঁনপুর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাশিদুল হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। উদ্ধার করা দুজনের দেহাংশ ও মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ডিএনএ নমুনা সংরক্ষণ ও ময়নাতদন্তের জন্য এগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ফুলপুরে দুই দিনে দুই লাশের অবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুরে গত দুই দিনে নিখোঁজ এক তরুণের কঙ্কাল ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ তরুণ মো. রাশিদুল ইসলাম (১৯) অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাশিদুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তার পরিবার ফুলপুর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে রোববার এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - উপজেলার কুকাইল এলাকার জসিম উদ্দিন (২৪), রফিক ওরফে রফিদ (২৮) ও মোজাম্মেল (২৭)। পরে গ্রেপ্তার জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাগান থেকে রাশিদুলের মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করা হয়। এ সময় তার পরনের প্যান্ট ও গেঞ্জিও উদ্ধার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে ফুলপুরের সিংহেশ্বর (চাঁনপুর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাশিদুল হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। উদ্ধার করা দুজনের দেহাংশ ও মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ডিএনএ নমুনা সংরক্ষণ ও ময়নাতদন্তের জন্য এগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত