সংবাদ

সাক্ষরতা দিবসে জেলা প্রশাসকদের বিশেষ বার্তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

সাক্ষরতা দিবসে জেলা প্রশাসকদের বিশেষ বার্তা
ছবি : সংবাদ

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ - এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

মানিকগঞ্জ: জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার নেতৃত্বে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমৃদ্ধ সমাজ গঠনের মূল ভিত্তি।

পঞ্চগড় ও বোদা: পঞ্চগড়ে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞা ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার। এদিকে বোদা উপজেলায় ইউএনও মো. রবিউল ইসলামের সভাপতিত্বে পৃথক কর্মসূচি পালিত হয়।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহারের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘সাক্ষরতা মানে শুধু নাম সই করা নয়। একজনকে পড়তে, লিখতে ও প্রয়োজনীয় বিষয় বুঝতে সক্ষম করে তোলাই হলো প্রকৃত সাক্ষরতা।’ অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহারের উপস্থিতিতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সাক্ষরতা দিবসে জেলা প্রশাসকদের বিশেষ বার্তা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত