সংবাদ

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
ছবি : সংগৃহীত

১৭ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬’ এবং ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত দুটি প্রদর্শনী চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও আই-স্টেশন লিমিটেড যৌথভাবে দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করছে। আয়োজকরা জানিয়েছেন, ১০টি দেশের প্রায় ১৫০টি ব্র্যান্ড এতে অংশ নেবে। প্রায় পাঁচ হাজার ট্রেড ভিজিটর প্রদর্শনীতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি, নজরদারি ও মনিটরিং ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, অ্যাকসেস কন্ট্রোল, বায়োমেট্রিক প্রযুক্তি, নিরাপত্তা সফটওয়্যার, নেটওয়ার্কিং সরঞ্জাম ও ডিজিটাল ভল্টসহ বিভিন্ন প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হবে।

অন্যদিকে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপোতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), শিল্পনিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি তুলে ধরা হবে।

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে আধুনিক ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দর্শনার্থীরা নতুন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনার সর্বশেষ প্রযুক্তি ও পণ্য তুলে ধরা হবে। শিল্প ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও সমাধান বেছে নেওয়ার ক্ষেত্রে প্রদর্শনীটি সহায়ক হবে।

আয়োজকরা জানান, প্রদর্শনীর পাশাপাশি নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার ও শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে বিনা মূল্যে অংশ নেওয়া যাবে। তবে আগ্রহী দর্শনার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত