অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬’ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে দুই দিনের এ প্রতিযোগিতায় অনলাইন বাছাইপর্বে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে এবার নবমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এবারের আন্তর্জাতিক আসরের প্রতিপাদ্য ‘কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস’। সাংস্কৃৃতিক ঐতিহ্য তুলে ধরা, তা বোঝার সুযোগ তৈরি এবং সংরক্ষণে সহায়তা করতে পারে–এমন রোবট ও প্রযুক্তি সমাধান তৈরির ধারণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় পর্বের প্রথম দিন ১১ সেপ্টেম্বর ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা এবং ১২ সেপ্টেম্বর মিশন চ্যালেঞ্জ ও রোবটিকস কুইজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
আয়োজকরা জানান, ১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত নিবন্ধন চলে। এ সময়ে দেশের আট বিভাগে ১২টি রোবোটিকস কর্মশালার মাধ্যমে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে ২৮ ও ২৯ আগস্ট অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই জাতীয় পর্বে অংশ নিচ্ছে।
জাতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য (ভারপাপ্ত) ড. মোহাম্মদ আহমেদভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন এবং উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন বিভাগের পরিচালক মুনসাদিয়া দীপ্তি।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে জাতীয় পর্বের হোস্ট বিশ্ববিদ্যালয়–ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। আয়োজনে গোল্ড স্পনসর উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর আরএইচ করপোরেশন, টেক্সকোটেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কোম্পানি লিমিটেড। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
আয়োজকরা জানান, গত আটটি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল ১৫টি সোনাসহ মোট ৯৪টি পদক পেয়েছে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প হবে। ওই ক্যাম্পের ফলের ভিত্তিতে গঠিত জাতীয় দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবে।
/

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন